বাংলার কৃষকরা রাজনৈতিক কারনে বঞ্চিত হচ্ছেন, মমতাকে উদ্দেশ্য করে তোপ দাগলেন মোদি
দি নিউজ লায়ন ; প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা দেশ জুড়ে সমস্ত কৃষকেরা পাচ্ছেন, পাচ্ছেন না শুধু পশ্চিমবঙ্গের কৃষকেরা। এবং সেটা পাচ্ছেন না সম্পূর্ণ রাজনৈতিক কারণে। পশ্চিমবঙ্গে লাখ লাখ কৃষক কেন্দ্রীয় সরকারের এই সুবিধা পাচ্ছেন না। পেতে দিচ্ছে না বাংলার সরকার। অথচ সেই সরকারই বাংলা থেকে দিল্লি এসে কৃষকদের আন্দেলনকে সমর্থন জানাচ্ছে! শুক্রবার কৃষকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষক সম্মাননিধি ঘোষণা করে এভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগেন।
মোদী তীব্র ভাষায় মমতার সমালোচনা করে বলেন, কৃষক সম্মান নিধি নিয়ে রাজনীতি করছে বাংলার সরকার। কৃষকদের সঙ্গে ছবি তুলে ইভেন্ট ম্য়ানেজমেন্ট সেরে ফেলছে, কিন্তু কৃষকদের দুঃখ নিয়ে ভাবিত নয় এই সরকার। মূলত, বাংলায় ২০২১-এর ভোটের আগে এই ভার্চুয়াল বৈঠকের মঞ্চ ব্যবহার করে কৃষি ও কৃষক-প্রশ্নে বাংলার তৃণমূল সরকার এবং তৃণমূলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে চাপে রাখলেন মোদী।
মোদী কেরলেরও সমালোচনা করেছেন। তিনি পশ্চিমবাংলায় বাম আমলে কৃষকদের জন্য কিছু করা হয়নি বলে উল্লেখ করেন। এবং এই বামেরাই কেরলে একই ভাবে কৃষকদের নানা সুবিধা থেকে বঞ্চিত করছে।

Post a Comment